কালকিনিতে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুম হাওলাদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর এলাকার তাজুর ব্রিজ সংলগ্ন হুমায়ুন স্টোরের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুম হাওলাদার একই ইউনিয়নের ক্রোকিরচর (গজারিয়াকান্দি) গ্রামের সিরাজাল হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনিজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে সাহেবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মাসুম হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কালকিনি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।