এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হককে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসোনা খাইরুল নেছাকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাজৈর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মময় জীবনের সফলতা ও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাংবাদিক খন্দকার আবদুল মতিন, সাংবাদিক কাজী নজরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান সনেট, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুল ইসলাম লেবু, রাজৈর উপজেলা জামায়াতের আমীর আলী আহমেদ আকন্দ, বিএনপি নেতা রুহুল আমিন, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, রাজৈর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব শিকদার, চিকিৎসক ড. শামিম আক্তার এবং উপজেলা কর্মচারী ফোরামের পক্ষে মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, রাজৈর বিআরডিবির (BRDB) চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন খান, রাজৈর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশা মীর ও বিএনপি নেতা শাহরিয়ার ইমাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসিবপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মোল্লা, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সরকার এবং হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও মাহফুজুল হকের দায়িত্ব পালনকালের ভূয়সী প্রশংসা করেন এবং নবাগত ইউএনও রোকসোনা খাইরুল নেছাকে রাজৈর উপজেলার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যশোর | ২৪ জুলাই, ২০২৬
জাতীয় | ২৪ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৪ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।