সাবেক ফুটবল খেলোয়াড় উপস্থাপক ধারাভাষ্যকার ও শিল্পী রফিকুল ইসলামের শেষ বিদায়

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
২০ মার্চ, ২০২৬ ৫:১২ পিএম
শেয়ার করুন:
সাবেক ফুটবল খেলোয়াড় উপস্থাপক ধারাভাষ্যকার ও শিল্পী রফিকুল ইসলামের শেষ বিদায়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত খোকসা থানাপাড়ার সাবেক ফুটবল খেলোয়াড় উপস্থাপক ধারাভাষ্যকার ও শিল্পী রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

প্রয়াত রফিকুল ইসলাম রফিক খোকসা থানা পাড়ার মৃত ডাঃ ইয়াসিন আলী শেখের তৃতীয় পুত্র। 

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কাজীপাড়া মুরগির ফার্ম এলাকায় পৌছালে পাশ্বরাস্তা থেকে উঠে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল রফিকের মোটরসাইকেলের উপর আছড়ে পড়ে। ঘটনা স্থলেই রফিকুল ইসলাম মারা যান। তার সাথে থাকা অপর আরহী আহত হন।

রফিকুল ইসলাম রফিকের মৃতদেহ তার থানা পাড়ার বাড়িতে আনা হলে শোকাহত মানুষের ঢল নামে।

সাবেক ফুটবল খেলোয়াড় উপস্থাপক ধারাভাষ্যকার ও শিল্পী রফিকুল ইসলামের দুই কন্যা সন্তানের বাবা। সে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সদস্য ছিলেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন।

রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে পরিবার, উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস ও খোকসা যুব সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।