এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ. কে. এম. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এবং যুব উন্নয়নের উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন 'আল্লাহ্ দরগা যুব সেবা সংঘের' প্রতিনিধি প্রিয়াঙ্কা এবং সফল নারী খামারি ও উদ্যোক্তা মোছাঃ জান্নাতি খাতুন।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক ও যুব মহিলাদের হাতে সনদপত্র এবং আত্মকর্মসংস্থানের জন্য ঋণের চেক তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।