এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মুসলিমপাড়া এলাকায় ৫০-৬০ বছরের পুরোনো একটি বিশাল চুন্দুল গাছের ডাল ভেঙে পড়ে স্থানীয় বাসিন্দা মো. মনির আহমেদের একটি রান্নাঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে সময়মতো ঘর থেকে বের হয়ে আসায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন পরিবারের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাওয়াদাওয়ার পর মো. মনির আহমেদ ও তাঁর সন্তানেরা শয়নকক্ষে বিশ্রামে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নাঘরে কাজ শেষে বের হয়ে আসার ঠিক পরপরই বিকট শব্দে গাছের একটি বড় অংশ ভেঙে পড়ে। প্রায় ১০-১২ ফুট বেড়ের বিশাল ওই চুন্দুল গাছের ডালটি সরাসরি রান্নাঘরের ওপর আছড়ে পড়লে ঘরটি দুমড়েমুচড়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মো. মনির আহমেদ আবেগপ্লুত কণ্ঠে বলেন, "আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী ও সন্তানরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। স্ত্রী ঠিক সময়ে রান্নাঘর থেকে বের না হলে আজ বড় Tragedy ঘটে যেত। আমরা গত ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। তবে আমাদের ঘরের ঠিক পাশেই আরও তিনটি বিশাল চুন্দুল গাছ রয়েছে, যেগুলোর ভেতরের অংশ পচে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় এগুলো পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।"
স্থানীয় বাসিন্দারা জানান, এই বিপজ্জনক গাছগুলোর আশপাশে অন্তত আটটি পরিবার চরম আতঙ্ক ও ঝুঁকি নিয়ে বসবাস করছে। বড় ধরনের কোনো প্রাণহানি ঘটার আগেই দ্রুত এই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, "বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মার্চ ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।