এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর ও আত্রাই থানার পুলিশের পৃথক অভিযানে মাদক ও বিভিন্ন মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুই মাদক কারবারির কাছ থেকে ১৫০ পিস ইনজেকশন এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি বেতগাড়ী গ্রামের নাসিম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী ত্রিমোহনী বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে বাবুকেও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, আত্রাই থানার তদন্ত কর্মকর্তা কাওছার আলম জানান, বৃহস্পতিবার রাতে নওদুলী বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের সহায়তায় ভর-তেতুঁলিয়া গ্রামের কুশাই আলীর ছেলে জিয়া ও বাহার আলীর ছেলে জুয়েল হোসেনকে ১৫০ পিস এ্যাম্পুলসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও আদালতের পরোয়ানা অনুযায়ী বৃহস্পতিবার রাতে আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুদর্শন গ্রামের সুলতান আলীর ছেলে ফেরদৌস হাসান, ঘোষপাড়া গ্রামের আরমান আলীর ছেলে আব্দুল হামিদ, জয়সারা গ্রামের আমিন সরদারের স্ত্রী শিরিন আক্তার ও বড়দাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলমান থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।