এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি অভিযানে ১৬৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তার মোড়ে প্রথম অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী মোঃ সাব্বির মিয়া পালিয়ে যায়। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে।
অন্যদিকে, একই দিন রাতে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়া এলাকায় একটি বাগানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আবুল কালাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার হেলাল মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।