এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরে আগুন লেগে ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ২টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা গ্রামের আলাউদ্দিনের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রমজান মাস সেহরি খেয়ে প্রায় মানুষ যখন মসজিদে ফজরের নামাজরত ঠিক সেই সময় আলাউদ্দিনের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে।
নিমিষের মধ্যে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ায় অনেক চেষ্টা পর ফায়ার সার্ভিস টিম আসার আগেই আগুন নেভানো সম্ভব হয়।
আগুনের সূত্রপাত গরুর ঘরের কয়েলের আগুন থেকে হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মইনুর রহমান জানান, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে মারা যায় এবং ২ গরু মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।
এতে করে আলাউদ্দিনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান আগুনের সূত্রপাত কয়েল থেকে হয়েছে বলেও তাদের ধারণা। আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলাউদ্দিনের এ ক্ষতি আসলেই বড় দুঃখজনক।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম জানান,বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে জানা যাবে আসলে আগুন কয়েল থেকে না কেউ শত্রুতা করে লাগিয়েছে।
নভেম্বর ৮, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।