এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী আছিয়া বেগম (৪৫), যশোর জেলার ইশবপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী। জানা গেছে, প্রায় ১০ বছর আগে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানকার মুম্বাই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়ার কাজ করতেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭-এফ দিয়ে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করে। বাংলাদেশের সীমান্ত এলাকা সঠিকভাবে চিনতে না পারায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরতে থাকেন। পরে কালুপাড়া বিওপির টহল দল জগদ্দল মাঠ এলাকা থেকে তাকে আটক করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, বিকেলে বিজিবি আটককৃত নারীকে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।