এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী আনন্দময়ী (নিতাই পাল) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষানুরাগী নিতাই পালের সহধর্মীনি জোছনা রানী পালের স্মরণে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে জোছনা রানী পাল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আনন্দময়ী (নিতাই পাল) বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জামালের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ, এস, এম শফিকুল্লাহ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দেব, চলচ্চিত্র প্রযোজক আব্দুল মোমিন খান, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কুমার দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাশেদ কবির আকন্দ, বিশিষ্ট জাদুকর সেলিম প্রমূখ।
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৭০ সালে নিতাই পাল স্কুল নামে উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক রকিবউদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাতা নিতাই পাল এর পুত্র প্রকৌশলী দেবাশীষ পাল প্রতিষ্ঠা করেন প্রয়াত নিতাই সহধর্মিনী জোছনা রাণী পাল স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তৃতীয় মেধা বৃত্তিতে প্রদান অনুষ্ঠানে ২২ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং বিদ্যালয়ের ৯ জন কর্মচারী প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
সভায় বক্তারা শিক্ষার প্রসারে প্রয়াত নিতাই পাল এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৃত্তি প্রদান কর্মসূচীর জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দেবাশীষ পাল এর উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা রক্ষাসহ প্রসারের আহবান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।