এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও বিভিন্ন সংগঠনকে এভাবে এগিয়ে আসা উচিত। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। কনকনে শীতে নতুন কম্বল পেয়ে শীতার্তদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।