এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এই নির্বাচনে আমার কোন নেতাকর্মী যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার, বললেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগরে ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগরে বিএনপি'র উদ্যোগে ও মানিক মিয়ার নেতৃত্বে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া সঞ্চালনায়,সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিজয়নগর উপজেলার ৪ ইউনিয়নের সমন্বয়কারী মনির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মইনুল হোসেন চপল, গন শিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিংগারবিল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ৪ বারের সফল রানিং মেম্বার মোহাম্মদ বাচ্চু মিয়া,সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া,সিংগারবিল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার উদ্দিন ইকতার, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ খোকন, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আসমত আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু তাহের ভূঁইয়া,জেলা ছাত্র দলের সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু,মোঃ রাকিব হাজারী,,হাজী কামাল হোসেন, মাসুম মিয়া, সজিব ভূঁইয়া, শাহী ভূঁইয়া, প্রমূখ। এছাড়া আরও জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এ সময বক্তারা বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে”—এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বহু নেতাকর্মী ঘরছাড়া ছিলেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় অবহেলিত সড়ক, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন সমস্যার প্রতি তার সুদৃষ্টি কামনা করেন।
ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোরবেলায় নাস্তা করার আগেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফিরে আসবেন—এই হোক আমাদের অঙ্গীকার।”
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “হাজারো মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আপনাদের মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আপনাদের সুখ-দুঃখ, এলাকার সকল সমস্যা ও উন্নয়ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আগামী নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আয়োজনে সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।