১৫৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
১২ জুন, ২০২৫ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
১৫৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৫৭ বোতল স্কফ সিরাপসহ নিলুফা বেগম (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিলুফা বেগম ওই গ্রামের মো. রমজান খাঁর স্ত্রী।

বুধবার (১১ জুন) পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৫৭ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা আলামতসহ নিলুফা বেগমকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।