এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সুকচাঁদ বিশ্বাস জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বাসিন্দা ও নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গত ১০ জুন রাত সাড়ে ১১টার দিকে এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে সুকচাঁদের বাড়িতে চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে সুকচাঁদকে আটক করা হয়।
পরে তার বসতবাড়ি তল্লাশি করে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুকচাঁদ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত এবং বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল নিজের হেফাজতে রেখে তা বিক্রি করতেন। তিনি একজন পেশাদার মোটরসাইকেল মেকানিক হিসেবে চোরদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।
এ ঘটনায় বুধবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।