এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার খানজাহান আলী থানার ঝাপদিপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে রাজীব সরদার (২৮) এবং সালথার যদুনন্দী গ্রামের মৃত রুকমান বিশ্বাসের ছেলে লালন বিশ্বাস (৩৮)।
বুধবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তারের পর তাদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রাজীব সরদার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরির মামলাও অন্তর্ভুক্ত।
তিনি বলেন, “রাজীব দীর্ঘদিন আত্মগোপনে ছিল। নিজের পরিচয় ও অভিভাবকদের তথ্য গোপন করে সে সালথার ফুলবাড়িয়া গ্রামে মামার বাড়িতে লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
অন্যদিকে, বুধবার সকালে সালথার যদুনন্দী এলাকা থেকে চারটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ মোট ১৫টি মামলার পলাতক আসামি লালন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, লালন দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং কখনো কখনো ভিন্ন পরিচয়ে চলাফেরা করত। তার বিরুদ্ধেও সালথা থানায় একাধিক চুরি ও সহিংসতার মামলা রয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, “আমরা স্থানীয় জনগণের সহায়তায় এই দুই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জনগণের সচেতনতা ও সহযোগিতা থাকলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।”
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, এই দুই কুখ্যাত অপরাধীর গ্রেপ্তারের খবরে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে চলা অপরাধীদের গ্রেপ্তার আমাদের জন্য স্বস্তির নিঃশ্বাস।”
জানু ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।