এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লাল-ব্রিজ এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত নারীর নাম বুলবুল আক্তার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছুরিকাঘাতে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।” নিহত নারীর শরীরের বিশেষ করে পেটের দুই পাশে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ঈদমনি লাল-ব্রিজ এলাকায় মহাসড়কের ধারে পড়ে থাকা রক্তমাখা লাশটি দেখতে পান তাঁরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
আজ বুধবার (১১ জুন) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।