এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জ্বালানি তেলের দাম লিটারে একলাফে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ফরিদপুর-১ আসন একটি কৃষিনির্ভর এলাকা। জ্বালানি তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সরাসরি বিরূপ প্রভাব পড়বে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর ওপর। এতে সেচ ও পরিবহন ব্যয় আশঙ্কাজনক হারে বাড়বে, যার পুরো চাপ দিনশেষে বহন করতে হবে প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের সাধারণ মানুষকে।
আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপট তুলে ধরে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, “আন্তর্জাতিক বাজার পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ থাকতে পারে। তবে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি কিংবা ধাপে ধাপে সমন্বয়ের সুযোগ না রেখে হঠাৎ এভাবে দাম বাড়ানো জনগণের সহনশীলতাকে সরাসরি অগ্রাহ্য করার শামিল।”
একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যেকোনো জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রয়োজনে বিকল্প পথ বা ভর্তুকির ব্যবস্থা খতিয়ে দেখা সরকারের দায়িত্ব।
সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজ নির্বাচনী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরাকে নিজের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
নভেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।