এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ডাল ও গোখাদ্যবোঝাই একটি ট্রাক ফরিদপুরের সদরপুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৬-৩৬৮৩।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে আমিরাবাদ চৌরাস্তার মোড়ে রাস্তার পাশে মাটিতে দুটি চাকা দেবে যাওয়া অবস্থায় মালামালবোঝাই ট্রাকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে ঢাকা ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা সদরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাকের ভেতর থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রায় তিন দিন আগে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় ট্রাকমালিক মো. হান্নান কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ (পিপিএম) মুঠোফোনে জানান, ছিনতাই হওয়া ট্রাকটিতে ডাল ও পশুখাদ্য ছিল। ঘটনার তদন্ত কর্মকর্তা ট্রাকমালিককে সঙ্গে নিয়ে সদরপুর থানার উদ্দেশে রওনা হয়েছেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, "মালামালবোঝাই ট্রাকটি বর্তমানে আমাদের থানা হেফাজতে রয়েছে। কালিয়াকৈর থানার তদন্তকারী দল পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করব।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।