এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব উপলক্ষে ফরিদপুর শহরে চলছে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে শহরের চৌধুরী বাড়িস্থ শ্রী শ্রী দুর্গা মন্দির ও লোকনাথ বাবার আশ্রম ও মন্দিরের উদ্যোগে মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিভ্রমণ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনাস্থলে ফিরে আসে।
দিনব্যাপী পালিত হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল বাল্য ভোগ ও রাজভোগ নিবেদন, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের ভাগে অনুষ্ঠিত হবে ভাগবত পাঠ। এবারের ভাগবত পাঠ করবেন দেশের অন্যতম খ্যাতিমান পাঠক বিলব মঙ্গল দেবনাথ।
তাছাড়া উৎসবকে ঘিরে চৌধুরী বাড়ি মন্দির প্রাঙ্গণে নয়দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রতিদিন ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আলোচনার পাশাপাশি চলবে নানা আনুষ্ঠানিকতা।
উৎসব ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীর স্মরণে আত্মশুদ্ধি ও কল্যাণের আশায় অংশ নিচ্ছেন নানা আচার-অনুষ্ঠানে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।