এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর মাহাতাব (১৩) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর একই ইউনিয়নের মো. শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান জানান, বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ছাদে থাকা বিয়ের আলোকসজ্জার ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দেয় তানভীর। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানভীরের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, অনুষ্ঠানস্থলের বৈদ্যুতিক সংযোগ এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। দুর্ঘটনাটি স্থানীয়ভাবে গভীরভাবে আলোড়িত করেছে।
জুলাই ৩১, ২০২৬
অক্টোবর ২০, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।