এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন-পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
এসিসিই বিভাগের অধ্যাপক ড. ফতেহ নূর রোবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম এবং বিভাগীয় শিক্ষার্থীদের উপদেষ্টা অধ্যাপক ড. মো. তানভীর হোসেন। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত করে শিক্ষার্থীরা এখন কর্মজীবন ও উচ্চশিক্ষার এক বৃহত্তর পরিসরে প্রবেশ করছে।" তিনি অর্জিত জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে বিদায়ী শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে ১৫তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার সাফল্য কামনা করেন।
বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাম্পাসের মধুর স্মৃতিগুলো তুলে ধরেন এবং শিক্ষাজীবনে সার্বিক সহযোগিতার জন্য শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এপ্রিল ৮, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।