শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও কেডস বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৬ আগস্ট, ২০২৬ ৫:৫২ পিএম
শেয়ার করুন:
শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও কেডস বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে তাদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, ব্যাগ ও কেডস বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার (১৬ আগস্ট) শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণের নিশ্চয়তা দেওয়া অত্যন্ত জরুরি।” 

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সালথা ও নগরকান্দার প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য তাদের সার্বিক সহায়তায় আমাদের এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

উপহার হিসেবে নতুন স্কুল ড্রেস, ব্যাগ ও কেডস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। 

এদিকে প্রতিমন্ত্রীর এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। তাঁরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও প্রেরণা জোগানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।