এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাফর আলী মিয়া এবং সফল মৎস্যচাষি আসিফ নেওয়াজ খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের এই খাতে সম্পৃক্ত ও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সফল মৎস্য উদ্যোক্তা আসিফ নেওয়াজ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
মার্চ ২৫, ২০২৬
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।