এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলার জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান। তিনি তাঁর বক্তব্যে জাতীয় মৎস্য পক্ষের লক্ষ্য-উদ্দেশ্য এবং মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয় রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।