ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.আজাদের ইফতার সামগ্রী বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
১৭ মার্চ, ২০২৪ ১:০৫ এএম
শেয়ার করুন:
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.আজাদের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর-০৩ আসনের  সংসদ সদস্য এ.কে.আজাদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু'র সভাপতিত্বে বিকেল ৪:৪৫ মিনিটে ‌
শহরের ঝিলটুলি, ভাঙ্গার মোড়,ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর আলী প্রমূখ। 
ইফতার সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন যে, ফরিদপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য  এ.কে আজাদ সব সময় গরিব অসহায় মানুষের পাশে  ছিলেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবারের ন্যায় এবারও গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করবেন। পরিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০০০ জন গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।