বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের ‌কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
১৭ মার্চ, ২০২৪ ১১:৩৬ এএম
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের ‌কর্মসূচি অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে । এরই অংশ হিসেবে রবিবার সকাল ৯ টায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে ‌জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার এর  সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ‌ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য ‌অর্পণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ  বিভিন্ন  অঙ্গ সংগঠনের ‌নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।