এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৭ নম্বর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন সাবেক বিজিবি সদস্য মো. সোবাহান ইসলাম টুটুল (এমএ)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের চিত্র বদলে দেওয়ার বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেন।
মো. সোবাহান ইসলাম টুটুল উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের আবু বাহার ফকিরের ছেলে। দীর্ঘদিন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে উচ্চশিক্ষিত এই প্রার্থী এবার নিজ এলাকার মানুষের সেবায় সরাসরি নিয়োজিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরে সোবাহান ইসলাম টুটুল বলেন, “বিজিবি সদস্য হিসেবে দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছি। এবার আমার প্রিয় আলগী ইউনিয়নবাসীকে বুকে আগলে রেখে তাদের সেবক হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং অবহেলিত ইউনিয়নের উন্নয়ন করাই আমার মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আমি শুধু কথার ফুলঝুরি ছড়াতে আসিনি; কাজ, সততা এবং ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে আলগী ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কোনো একক সিদ্ধান্তে নয়, বরং ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়েই সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় মুরব্বি ওসমান মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।