এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে সাইমন শরীফ (২৬) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গার কুমার নদে কয়েকজন কিশোর ও যুবক স্পিডবোটযোগে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র—রামদা ও চায়নিজ কুড়াল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে মেজর সোহেলের নেতৃত্বে ১৫ আর ই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়।
অভিযানকালে গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে সাইমন শরীফকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল কাগজ উদ্ধার করে বাহিনী।
পরে ভোর ৪টার দিকে আটককৃত সাইমনকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মার্চ ১৯, ২০২৫
মার্চ ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।