এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আপসহীন ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ০৭টি উপজেলায় তাদের কার্যক্রম জোরদার করেছে। ৪১ বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই, রাউজান, রাঙ্গুনিয়া, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে ০৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এবারের নির্বাচনে নিরাপত্তার আধুনিকায়ন হিসেবে টহলে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে দুর্গম এলাকা ও জনবহুল স্থানে আকাশপথে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বিজিবি সদস্যদের পোশাকে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন।
কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা অত্যন্ত জনবহুল হওয়ায় সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সংসদীয় আসন ২৯৯ (রাঙ্গামাটি)-এর উপজেলাগুলোতেও স্থানীয়দের সাথে নিয়মিত যোগাযোগ করছে ৪১ বিজিবি। ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য ৪১ বিজিবির পক্ষ থেকে বিভিন্ন প্রেষণামূলক কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
নির্বাচনী দায়িত্বের পাশাপাশি দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবি সমানভাবে তৎপর রয়েছে। সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালনে বর্তমানে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন তাদের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করেছে। নির্বাচনের সময় যাতে সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, কঠোর নজরদারি এবং জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। এই তৎপরতা নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১০ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১০ আগস্ট, ২০২৬
মাগুরা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।