এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য রাঙামাটির কাপ্তাইয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টায় কেপিএম মহিলা ক্লাবে কেপিএম কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিমিটেড শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, "ব্যক্তির চাইতে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।" শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখে গেছেন তা কখনো ভুলে যাওয়া যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএম সিবিএ ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. আব্দুল রাজ্জাক এবং সঞ্চালনা করেন শামসুজ্জামান চৌধুরী রকি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনূস চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, রাঙ্গুনিয়া উপজেলা আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, কাপ্তাই যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ
বক্তারা শহীদ জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং একদলীয় শাসন থেকে মুক্তির পথপ্রদর্শক। বক্তারা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠান শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এপ্রিল ২৯, ২০২৫
জুলাই ১৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।