এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীকে বিজয়ী করার লক্ষ্যে রোয়াংছড়িতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার নেতৃত্বে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে এই প্রচারণা কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান নেতৃবৃন্দ। এসময় তারা ধানের শীষ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ চলাকালে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মংহাইনু মার্মা, রবিসেন তঞ্চঙ্গ্যা, চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা ও অংশৈচিং মার্মাসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। সাচিংপ্রু জেরীকে বিপুল ভোটে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে দলের প্রচার কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অক্টোবর ১৩, ২০২৫
অক্টোবর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।