এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানী ঢাকা শহরের ভাটারা থানা এলাকা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দশটার দিকে ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে ঢাকা মেট্রোপলিট পুলিশ তাকে গ্রেপ্তার করেন ।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল সাবেক মেয়র রফিকুল আলমকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে মর্মে সূত্র থেকে জানা যায়। উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেন। ৫ আগস্টের আগে তার ইশারায় ফ্যাসিস্ট হাসিনাবিরোধী জুলাই বিপ্লবের কর্মসূচি পালিত হয় বলে জনশ্রুতি আছে। অপরদিকে তার দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।