এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার খান। তার ধারাবাহিক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি আলফাডাঙ্গা উপজেলার কলেজ রোড, বানা বাজার, রৌদ্র বানা, পণ্ডিতের বানা, গরানিয়া ও বাশতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। পাশাপাশি বিভিন্ন পাড়া-মহল্লায় আয়োজন করা হয় উঠান বৈঠক, যেখানে তিনি ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
উঠান বৈঠক ও গণসংযোগে আবুল বাশার খান বলেন, মানুষের দোরগোড়ায় গিয়ে কথা শোনা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়াই তার রাজনীতির মূল দর্শন। তিনি জানান, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান। এ সময় তিনি ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সরাসরি উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীর কথা বলার সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। সকাল থেকে রাত পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি এবং মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের কারণে আবুল বাশার খানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্তব্য করেন।
এদিকে গণসংযোগ ও উঠান বৈঠকে তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের সক্রিয় অংশগ্রহণ আলফাডাঙ্গা উপজেলার নির্বাচনী পরিবেশে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
ওটিটি | ১০ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১০ আগস্ট, ২০২৬
ভারত | ১০ আগস্ট, ২০২৬
কুড়িগ্রাম | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।