এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ এবং বিভিন্ন এনজিওর যৌথ উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোঃ বদরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম. এ. জলিল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ. সামাদ, জামায়াতে ইসলামীর সাবেক শূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি এবং অধ্যাপক আব্দুল আজিজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সমাজে প্রবীণদের অবদান ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিশ্বের প্রায় ৯০ কোটি প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ নানা সমস্যায় জর্জরিত। বক্তারা উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চললে পিতা-মাতা ও মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও জানান, বাংলাদেশ সরকার প্রবীণদের সেবার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন এবং বয়স্ক ভাতা প্রদান অন্যতম। সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণদের প্রতি যথাযথ সম্মান ও মূল্যায়নের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মার্চ ২৪, ২০২৬
এপ্রিল ২৮, ২০২৫
জুন ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।