এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৪ মে) দুপুরে আসামিরা আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাকসুদুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়াসহ আরও ১৪ জন আওয়ামী লীগ কর্মী।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদ্দীন বলেন, “দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।”
উল্লেখ্য, শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছিল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।