এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর সঠিক প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের সুরক্ষা ও ভুয়া খবর (ফেক নিউজ) নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দমনের পাশাপাশি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও সমানভাবে জরুরি।
বুধবার রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য ছড়ানোর মতো বিষয়গুলো এখন কেবল বাংলাদেশের একার সংকট নয়, বরং এটি সারা বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।”
ভুয়া খবর প্রতিরোধে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ ও অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। গণমাধ্যমের মালিক ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করা হচ্ছে, যাতে মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে একটি কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা যায়।
এর আগে মন্ত্রী ভোলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেন, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব সংলগ্ন মণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ি, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল, বাপ্তা শক্তি সংঘ ও সার্কুলার রোডের পূজামণ্ডপসহ স্থানীয় বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২২ অক্টোবর, ২০২৬
বাণিজ্য | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।