এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে এবং বাকি দিনগুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘টেকনিক্যাল কোর্স’ অন্তর্ভুক্তকরণ বিষয়ক এক জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে কেবল শনিবার, সোমবার ও বুধবার সশরীরে স্কুলে উপস্থিত হবে। সপ্তাহের বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান চলবে। তবে শুক্রবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, "প্রশ্নপত্র প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ সময়ের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দুই বছর হারিয়ে যাচ্ছে। এই অতিরিক্ত সময় ব্যয় কর্মকর্তাদের জন্য লাভজনক হলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য চরম ক্ষতিকর।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১২ মাস চাকরি করে ৮টি বোনাস নেওয়ার সুযোগ থাকলেও, শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষকদের কেবল প্রশাসনিক কাজে আটকে না রেখে তাদের শ্রেণিকক্ষে পাঠদানে কাজে লাগানো জরুরি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে তা দেশে প্রয়োগ না করার প্রবণতা বন্ধে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ে আসা কর্মকর্তাদের অন্তত তিন বছর দায়িত্ব পালন করতে হবে।
দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় লাইসেন্স বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এছাড়া বর্তমানে বাড়তে থাকা ‘ডিজিটাল নকল’ প্রতিরোধে সরকার কঠোর হচ্ছে এবং এ লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।