এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচলের পথ সুগম করতে বায়তুল মোকাররম এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে এই অভিযান শুরু হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, অভিযানের খবর পেয়ে অনেক দোকানি আগেভাগে তাদের মালামাল সরিয়ে নিলেও, রাস্তার ওপর থাকা বাকি সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূল লক্ষ্য হলো ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
এর আগে বুধবার (৮ এপ্রিল) সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় একই ধরনের বড় অভিযান চালায় ডিএসসিসি। সেখানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত সড়কের ওপর থাকা প্রায় ২৪০টি অবৈধ বাস কাউন্টার অপসারণ করা হয়। এছাড়াও মগবাজার, কাকরাইল, মৎস্য ভবন এবং বাংলামোটর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়েছে নগর কর্তৃপক্ষ।
ডিএসসিসি কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে অবৈধ স্থাপনা ও কাউন্টার সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুলাই ১, ২০২৫
নভেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।