এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য র্যালি বা মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। একইসঙ্গে উৎসবটি নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়সহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান (বদু), স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন তাঁর বক্তব্যে নববর্ষের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি আগামী ১৪ এপ্রিল নববর্ষের মূল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সেপ্টেম্বর ১০, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।