এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এ নিয়মের আওতায় রাস্তার পাশের ভ্রাম্যমাণ পিঠা, পুরি কিংবা পেঁয়াজুর দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানসহ বিভিন্ন খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানকে এই নিবন্ধনের আওতায় আসতে হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে প্রণীত ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা’-এর আওতায় এ ব্যবস্থা চালু হচ্ছে। প্রবিধানমালাটি ইতোমধ্যে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের ১ নভেম্বর থেকে নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
যারা নিয়মের আওতায় আসছেন
নতুন বিধান অনুযায়ী কেবল রাস্তার পাশের খাবারের দোকানই নয়; রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং সার্ভিস, দুগ্ধপণ্য প্রস্তুতকারী, প্যাকেটজাত খাদ্য উৎপাদক, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং নির্ধারিত শ্রেণির খাদ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদেরও নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে।
বিনামূল্যে নিবন্ধন ও বিশেষায়িত খাদ্যে লাইসেন্স
প্রবিধানমালায় চিহ্নিত নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য প্রথমবার নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রাখা হয়েছে।
তবে বিশেষায়িত খাদ্যপণ্য—যেমন শিশুদের ফর্মুলা দুধ, বয়স্ক ব্যক্তি ও নির্দিষ্ট রোগীর জন্য তৈরি বিশেষ পথ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য (সাপ্লিমেন্ট), প্রোবায়োটিক ও প্রিবায়োটিক এবং নিউট্রাসিউটিক্যালস উৎপাদন, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স নিতে হবে। এছাড়া অর্গানিক ফুড, জিএমও (জিনগত পরিবর্তিত) খাদ্য এবং পুষ্টিসমৃদ্ধ বা ফোর্টিফায়েড খাদ্যের ক্ষেত্রেও আলাদা অনুমোদন নিশ্চিত করতে হবে।
লাইসেন্স ফি ও মেয়াদ
লাইসেন্সের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। প্রবিধানমালা অনুযায়ী, ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের জন্য প্রিমিসেস লাইসেন্স ফি ১০ হাজার টাকা। অন্যদিকে, ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স ফি ধরা হয়েছে ৬০ হাজার টাকা।
প্রতিটি নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হলে নির্ধারিত ফি দিয়ে তা নবায়ন করতে হবে।
মোড়কে নিবন্ধন নম্বর বাধ্যতামূলক
নতুন ব্যবস্থার আওতায় প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। এর ফলে উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানকে সহজেই শনাক্ত করা যাবে এবং কোনো অভিযোগ থাকলে ভোক্তারা সহজেই কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ও আইনগত বাধ্যবাধকতা
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। তবে খুব দ্রুত পুরো প্রক্রিয়াটি শতভাগ অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধন বা লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসা পরিচালনা করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৪
মে ২০, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২২ অক্টোবর, ২০২৬
বাণিজ্য | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।