এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে তিন হাজার টাকা দিয়ে সালিসে মীমাংসার চেষ্টা ও ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার ফাহাদ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বসতঘরে ডেকে নেন। একপর্যায়ে তিনি শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে রক্ষা পায়। পরে সোমবার এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে শিশুটির বাবা বলেন, ঘটনার পর বিষয়টি সামাজিক সালিসে নিষ্পত্তির জন্য চাপ দেওয়া হয়। হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল ঘটনাটি প্রকাশ না করার শর্তে তাঁর (শিশুর বাবার) বাবার পকেটে জোরপূর্বক তিন হাজার টাকা গুঁজে দেন। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা সেই টাকা ফেরত দিয়ে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে খোন্দকার সোহেল বলেন, “কথিত সালিসের সময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ছিলাম। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সোহরাবকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” ঘটনাটি স্থানীয়ভাবে আপস-মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়ে পুলিশ অবগত নয় বলে জানান তিনি।
সেপ্টেম্বর ১, ২০২৪
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।