এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন।
মঙ্গলবার সকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মানবেন্দ্র সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন বলেন, "শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আনসার সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব চলাকালে নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।