ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৩ অক্টোবর, ২০২৬ ১০:২৬ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে নদীর ঘাটে গিয়েছিল। সেখানে বাবা প্রয়োজনীয় জিনিস আনতে বাড়িতে গেলে অভিযুক্ত ব্যক্তি নির্জন স্থানে নিয়ে শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নেয়।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।