কাউখালীতে মা ইলিশ রক্ষা অভিযান: ৭ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২২ অক্টোবর, ২০২৬ ৬:২৪ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে মা ইলিশ রক্ষা অভিযান: ৭ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ৭ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কচাঁ নদীসহ উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার সারাদেশে ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় যেকোনো ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় আইনত সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, "মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদীগুলোতে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। নিষেধাজ্ঞার পুরো সময়জুড়েই এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নদীতে জাল ফেললে বা ইলিশ শিকারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।