এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোর আলো যুব সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ফুলের তোড়া দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও কিশোর আলো যুব সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম মনোযোগসহকারে শোনেন এবং তরুণদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে পরিচালিত এমন সংগঠন সমাজের জন্য বড় শক্তি। ভবিষ্যতে শিক্ষা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন সংগঠনের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান, সিনিয়র সহ-সভাপতি সাগর হোসেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মুরসালিন, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ছাব্বির হোসেন রিপন, আইটি সম্পাদক মো. সবুজ হোসেন, খাদ্য সম্পাদক রেজাউল হোসেন এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক সোহান খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে চরভদ্রাসনের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম এবং চলমান মানবিক উদ্যোগসমূহ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।
কিশোর আলো যুব সংগঠনের নেতারা জানান, “কিশোর আলো যুব সংগঠন শুধুই একটি সংগঠন নয়, এটি মানবতার আন্দোলন। আমরা প্রশাসনের সহযোগিতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে কিশোর আলো যুব সংগঠন ও উপজেলা প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার একটি ইতিবাচক সূচনা হিসেবে কাজ করবে।
মার্চ ৬, ২০২৪
মে ২৬, ২০২৬
এপ্রিল ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।