এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চরভদ্রাসন উপজেলা ইউনিটের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জালাল উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও জালাল উদ্দিন বলেন, “মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি অত্যন্ত মহৎ উদ্যোগ।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, রেড ক্রিসেন্টের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণকালে শীতার্ত মানুষের মাঝে আবেগঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়।
রেড ক্রিসেন্টের চরভদ্রাসন উপজেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দুর্যোগসহ যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি সর্বদা প্রস্তুত থাকবে।
এ সময় স্থানীয় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষেরা এই উদ্যোগের জন্য রেড ক্রিসেন্ট ও উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।