এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখ (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়কের বাসিন্দা এবং মো. শেখ শহিদের ছেলে। তিনি কোতয়ালী থানার জিআর মামলা নং-৫৫৬/১৪, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।