এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে হরিণ মার্কার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাসিবুর রহমান (অপু ঠাকুর) বিভিন্ন এলাকায় ধারাবাহিক পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাতে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
শিক্ষক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন,আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মর্যাদার জন্য। ভালোবাসা আগে, দুর্নীতি নয়; স্বচ্ছতা আগে, ক্ষমতা নয়—উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।
তিনি আরও জানান, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফরিদপুর–১ আসনকে একটি উন্নত, নিরাপদ, সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ মডেল আসনে রূপান্তর করাই তার মূল অঙ্গীকার।
তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিতকরণ,শ্রমিক কল্যাণ ও ন্যায্য অধিকার বাস্তবায়ন
,কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন,নারী ও শিশু সুরক্ষার নিশ্চয়তা,শিল্পায়ন ও চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষতা উন্নয়ন,রাস্তা-সংযোগ ও আধুনিক অবকাঠামো উন্নয়ন,গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ,অবহেলিত চরাঞ্চলের বিশেষ উন্নয়ন পরিকল্পনা,ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতসহ সকল ধর্মীয় সেবকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ, ডিজিটাল উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি
পথসভায় তিনি আরও বলেন,আপনার কথা, আপনার অধিকার—বাস্তবে রূপ দেওয়াই আমাদের অঙ্গীকার।
গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় হাসিবুর রহমান মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে মানুষের সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, স্বচ্ছতা, সততা ও দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অপু ঠাকুরের এই গণসংযোগ ফরিদপুর–১ আসনের ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।