এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর এলাকায় কৃষ্ণপুর কাটাখালি ব্রিজ থেকে ভূবেনশ্বর নদ পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘ্যরে একটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি। এরপর দুপুর ১২টায় বিষ্ণুপুর রুস্তমখার হাট থেকে ‘লোহারটক’ নামক অপর একটি খালের খনন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘খাল খনন বা কাটার কথা মনে হলেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। তিনি নিজ হাতে হাজার হাজার মানুষকে নিয়ে খাল খনন করেছিলেন, এজন্যই তাকে “রাখাল রাজা” বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, স্বপ্ন ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মাঝে রয়ে গেছে। তার দেখানো পথেই বিএনপি জনকল্যাণমূলক এসব কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সদরপুরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুন ২৪, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।