এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, PARTNER প্রকল্পের আওতায়—যার পূর্ণ নাম Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh।
কংগ্রেসে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষক ও কৃষাণী। সেখানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। তিনি বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য PARTNER প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্পন্ন তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের কংগ্রেস কৃষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম—যেখানে তারা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, উদ্ভাবনী কৃষি চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়।”
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
ফেব্রু ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।